কক্সবাজারের উখিয়ায় ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস -২০২৬ উদযাপন

Ukhiyacox News
By -
সিরাজুল কবির বুলবুল, উখিয়া :: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উখিয়া উপজেলা প্রশাসনের আয়োজন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (৭ নভেম্বর) শনিবার উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল এগারো ঘটিকার সময় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আকতারের সভাপতিত্বে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, মাননীয় সংসদ সদস্য, শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার, উখিয়া উপজেলা বিএনপি সভাপতি, সরওয়ার জাহান চৌধুরী, উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাক্তার এহেচান উল্লাহ সিকদার, মুক্তি যোদ্ধা, ফরিদুল আলম, উখিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক, সুলতান মাহমুদ চৌধুরী, জামায়াতে ইসলামী বাংলাদেশ উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক, সুলতান আহমদ প্রমুখ। আলোচনা সভা শেষে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্কুল পর্যায়ে চিত্রাংকন প্রতিযোগিতায় কৃতকার্য ছাত্র, ছাত্রীদের পুরস্কার তুলে দেন, প্রধান অতিথি, মাননীয় সংসদ সদস্য, শাহজাহান চৌধুরী ও নির্বাহী কর্মকর্তা পান্না আকতার।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !