মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত
By -
নভেম্বর ০৭, ২০২৬
মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
আজ (৭ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল হাকিম বাবুল।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির, সহকারী শিক্ষক হারুন রশিদ, সহকারী শিক্ষক আব্দুল মাজেদসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সংহতি দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিবসটি পালিত হয়।

