"উখিয়ায় পুলিশের পৃথক অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১০"

Ukhiyacox News
By -
কক্সবাজারের উখিয়ায় থানা পুলিশের পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) উখিয়া থানা পুলিশ এ তথ্য জানিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলায় তিনজন, জিআর পরোয়ানামূলে দুজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় দুজন রয়েছেন। এছাড়া রিমান্ড শেষে আরও তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। নিয়মিত মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আতিক হাসান নয়ন (১৬), মো. জুবায়ের (২৭) ও হাসমত উল্লাহ সানু (২৬)। জিআর পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়েছে মো. মিজানুর রহমান ও তপু বড়ুয়াকে। অন্যদিকে, রিমান্ড শেষে আদালতে পাঠানো হয়েছে আবু তৈয়ব প্রকাশ কামাল হোছেন (২৫), ছৈয়দুল বশর প্রকাশ ছিয়ক সিসি (৩২) ও মোহাম্মদ ইরফানকে (২৩)। এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে মো. গিয়াস উদ্দিন (৩৫) ও মো. মনিরকে (৪৪)। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, বিভিন্ন মামলায় গত ২৪ ঘণ্টায় মোট ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !