ইনানীতে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে তরুণী নিখোঁজের অভিযোগ

Ukhiyacox News
By -
উখিয়ার প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়ার পর্যটন এলাকা ইনানীর চারাবটতলীতে এক তরুণী নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে ঘর থেকে বের হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই পরিবারের মধ্যে চরম উদ্বেগ ও অস্থিরতা দেখা দিয়েছে। পরিবারের অভিযোগ, গত ১২ সেপ্টেম্বর কৌশলে ঘর থেকে নগদ অর্থ ও জমানো স্বর্ণালংকার নিয়ে আয়েশা সিদ্দিকা (তরুণী) কাপড়চোপড়সহ বের হয়ে যান। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে দাবি পরিবারের। ঘটনার পর পরিবারের সদস্যরা কোটবাজারের হিলটপ স্কুল এলাকার নতুন মসজিদ সংলগ্ন আয়েশার বাবার বাড়িতে গিয়ে খোঁজ নেন। পরিবারের দাবি, আয়েশার মা-বাবা জানিয়েছেন, তিনি তাদের বাড়িতেও ফেরেননি এবং বর্তমানে কোথায় আছেন সে সম্পর্কেও তারা অবগত নন। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, আয়েশা সিদ্দিকার বাবার নাম মো. শাহজাহান ড্রাইভার। তাদের বাড়ি কোটবাজার হিলটপ স্কুল এলাকার নতুন মসজিদের পাশে, উখিয়া। এদিকে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তরুণীর সন্ধান নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা প্রথমত নিখোঁজ তরুণীর সন্ধান এবং নিয়ে যাওয়া মালামাল ফেরত পাওয়ার প্রত্যাশা করছেন। পরিবারের পক্ষ থেকে জানান, “আমরা চাই খোয়া যাওয়া জিনিসপত্রগুলো ফেরত আসুক। যদি সে বা তার মাধ্যমে কেউ এসব মালামাল ফিরিয়ে দেয়, তাহলে আমরা বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখব এবং তাকে ক্ষমা করে দেব।” তবে নির্ধারিত সময়ের মধ্যে মালামাল উদ্ধার না হলে আইনগত পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। আয়েশা সিদ্দিকার বর্তমান অবস্থান সম্পর্কে কেউ নিশ্চিত তথ্য জেনে থাকলে মানবিক কারণে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। জরুরি যোগাযোগ: ০১৬১৩২৭২০৩৩।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !