উখিয়া মহাকাল ভৈরব মন্দিরের গীতা শিক্ষা নিকেতনের উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে

Ukhiyacox News
By -


সমীর রুদ্র- উখিয়া 

গত ১৭ জুলাই (শুক্রবার), উখিয়া মহাকাল ভৈরব মন্দিরের গীতা শিক্ষা নিকেতনের পক্ষ থেকে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণে সচেতনতা বাড়াতে মন্দিরের প্রাঙ্গণে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগীশিক উখিয়া উপজেলা সংসদ সভাপতি শ্রীমতি বেবি প্রভা দে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু পরিষদ কক্সবাজার জেলার সভাপতি অ্যাডভোকেট শ্রীযুক্ত রবীন্দ্র দাশ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদ অর্থ সম্পাদক শ্রীযুক্ত সজল কান্তি ধর।

 এই অনুষ্ঠানে উপস্থাপনা করেন উখিয়া মহাকাল ভৈরব মন্দিরের গীতা শিক্ষা নিকেতন শিক্ষক শ্রীযুক্ত সজীব কান্তি দে, ও  বাগীশিক উখিয়া উপজেলা সংসদের  সহ-অর্থ সম্পাদক শ্রীযুক্ত রাজীব নন্দী।

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষার অংশ হিসেবে এই সবুজ উদ্যোগটির আয়োজন করা হয়।

আরো উপস্থিত থাকেন উখিয়া মহাকাল ভৈরব মন্দিরের গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !