উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়ন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। উখিয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক আকতার হোসাইন ও সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমানের অনুমোদনক্রমে সম্প্রতি এ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে শাহজাহানকে আহ্বায়ক, মামুনুর রশীদকে সদস্য সচিব এবং এস এ তারেককে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
উখিয়া উপজেলা এনসিপি নেতৃবৃন্দ জানান, নতুন এই কমিটি হলদিয়া পালং ইউনিয়নে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং জনগণের অধিকার, উন্নয়ন ও গণমুখী রাজনীতির লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়াও কমিটির সকল সদস্যকে দলীয় আদর্শ, শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে সংগঠনের কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

