রামুর কাঁটির মাথা পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়: ১০ হাজার টাকা জরিমানা

Ukhiyacox News
By -


 

তানিম হোসেন ইমন ::

কক্সবাজারের রামু উপজেলার কাঁটির মাথা নতুন বাজার সংলগ্ন দক্ষিণ মিঠাছড়ি পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে এক ইজারাদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ছবিতে দেখা যায়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালতের মামলায় “বাজার ও টোল” সংক্রান্ত অভিযোগে এ জরিমানা আদায় করা হয়েছে। জরিমানার রসিদে ১০,০০০ টাকা উল্লেখ রয়েছে।

জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বসা বিশাল গরু, মহিষ ও ছাগলের বাজারে নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ উঠলে প্রশাসন এ অভিযান চালায়। এ ঘটনায় বাজারে ক্রেতা-বিক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !