উখিয়ায় ঈদের আনন্দের মধ্যেও রোগীসেবায় ব্যস্ত স্বাস্থ্য কমপ্লেক্স

Ukhiyacox News
By -


 

বিশেষ প্রতিবেদক ::

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সরকারি ছুটির দিন হলেও কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেমে নেই চিকিৎসাসেবা। রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষ তত্ত্বাবধানে দায়িত্ব পালন করছেন উখিয়ার কৃতিসন্তান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সাজেদুল ইমরান শাওন।

ঈদের দিনেও হাসপাতালে আগত রোগীদের নিয়মিত চিকিৎসাসেবা, জরুরি বিভাগ পরিচালনা এবং ভর্তি রোগীদের খোঁজখবর নিতে দেখা গেছে তাকে। চিকিৎসাসেবায় কোনো ধরনের ব্যাঘাত না ঘটে সেজন্য হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট স্টাফদের সঙ্গে সমন্বয় করে সার্বিক কার্যক্রম তদারকি করছেন তিনি।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা জানান, ঈদের ছুটির মধ্যেও চিকিৎসকদের উপস্থিতি ও আন্তরিক সেবায় তারা সন্তুষ্ট। বিশেষ করে আরএমও ডা. সাজেদুল ইমরান শাওনের তত্ত্বাবধানে হাসপাতালের চিকিৎসাসেবা স্বাভাবিকভাবে চলমান থাকায় স্বস্তি প্রকাশ করেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্টরা বলেন, মানবসেবাই চিকিৎসকদের মূল দায়িত্ব। আর সেই দায়িত্ববোধ থেকেই ঈদের আনন্দের মধ্যেও রোগীদের পাশে থেকে চিকিৎসাসেবা নিশ্চিত করছেন ডা. সাজেদুল ইমরান শাওন।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !