উখিয়ার বালুখালীতে বাস-টমটম সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ৩

Ukhiyacox News
By -


 ডেস্ক রিপোর্ট ::

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী কাস্টম গ্যাস পাম্প সংলগ্ন মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত একজন নিহত ও আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি যাত্রীবাহী বাস ও একটি মিনি টমটমের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক ব্যক্তি প্রাণ হারান। দুর্ঘটনায় আহত অন্তত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। আহতদের পরিচয়ও এখনও জানা যায়নি।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং সড়কে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করেছে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !