কুতুপালং উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণী ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Ukhiyacox News
By -


 নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি জননেতা সরওয়ার জাহান চৌধুরী।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এতে মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং এসএসসি পরীক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার জাহান চৌধুরী শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যৎ গড়তে শিক্ষা অর্জনের বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা ও শৃঙ্খলার সঙ্গে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !