নিজস্ব প্রতিবেদক ::
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের অংশগ্রহণে এক দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
সম্প্রতি অনুষ্ঠিত এই আয়োজনের মাধ্যমে পরীক্ষার্থীদের সার্বিক মঙ্গল, সফলতা এবং নৈতিক বিকাশ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এতে সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় কৃতিত্ব অর্জন নয়, বরং আদর্শিক ও নৈতিক চরিত্র গঠনের দিকেও গুরুত্ব দিতে হবে। দোয়া মাহফিল শেষে দেশ, জাতি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

