ডেস্ক রিপোর্ট ::
পাবলিক পরীক্ষায় বহুল বিতর্কিত ‘নীরব বহিষ্কার’ প্রথা আর থাকছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (১৮ এপ্রিল) রাজধানীতে এক বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, কোনো শিক্ষার্থীকে যথাযথ প্রক্রিয়া ছাড়া পরীক্ষার হল থেকে সরিয়ে দেওয়া বা ‘নীরব বহিষ্কার’ নামে শাস্তি প্রদান সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এ ধরনের কোনো নিয়ম বর্তমান নীতিমালায় নেই এবং ভবিষ্যতেও তা রাখা হবে না।
তিনি আরও জানান, পরীক্ষার স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে শিক্ষা বোর্ডগুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষামন্ত্রীর এই ঘোষণায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে করে পরীক্ষায় অযাচিত হয়রানি কমবে এবং শিক্ষার্থীরা আরও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নিতে পারবে।

