নিজস্ব প্রতিবেদক ::
দারুল মাকাম নূরানী এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা-২০২৫ এ উত্তর পুকুরিয়া তা'লিমুল কোরআন নূরানী ও ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীরা কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, তৃতীয় শ্রেণীতে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে সামিহা সুলতানা ইলমা এবং সাধারণ বৃত্তি পেয়েছে মোহাম্মদ ফারুক। এছাড়া দ্বিতীয় শ্রেণীতে সাধারণ বৃত্তি অর্জন করেছে জেসনিকা সুলতানা নূরী, সাইফ মিনহাজ, আবদুল্লাহ আল মুনতাকিম ও আবরার আযওয়াদ নওফেল।
সবমিলিয়ে মোট ৬ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করেছে। এ সাফল্যে মাদ্রাসা কর্তৃপক্ষ মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

