টেকনাফে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ক্রিস্টাল মেথসহ যুবক আটক

Ukhiyacox News
By -


 

বিশেষ প্রতিবেদক :

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র, গুলি ও ক্রিস্টাল মেথসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক আব্দুল আলীম (২৮) অস্ত্র ও মাদক পাচারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (১৮ মার্চ) দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রঙ্গিখালী বাজার এলাকায় একটি অটোরিকশায় মাদক পাচারের তথ্য পেয়ে লেদা ও মুছনী বাজার সংলগ্ন এলাকায় তল্লাশি জোরদার করা হয়। ইফতারের পর সন্দেহভাজন একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি এবং ৪০০ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তাৎক্ষণিক কৌশলগত অভিযানের মাধ্যমে অস্ত্র ও মাদক পাচারের চেষ্টা নস্যাৎ করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !