ডেস্ক রিপোর্ট :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কক্সবাজার জেলার অন্যতম জনপ্রিয় নিউজ পোর্টাল Ukhiyacoxnews.com-এর পক্ষ থেকে দেশ-বিদেশের সকল পাঠক, শুভানুধ্যায়ী ও মুসলিম উম্মাহকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
Ukhiyacox News পরিবারের পক্ষ থেকে প্রকাশিত এক বার্তায় বলা হয়, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা। এই পবিত্র দিনে সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
এছাড়া, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়—ঈদের এই আনন্দ সকল ভেদাভেদ ভুলে সমাজে সম্প্রীতি ও মানবিকতা জোরদার করবে। Ukhiyacoxnews.com আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

