আর.জে রাফি কক্সবাজার উখিয়া,;
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উখিয়া উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, উখিয়া উপজেলার সভাপতি হাফেজ মাওলানা কলিম উল্লাহ।
প্রদত্ত শুভেচ্ছা বার্তায় তিনি ঈদের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করে ব্যক্তি ও সমাজ জীবনে তাকওয়া, সহমর্মিতা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ঈদ কেবল আনন্দের উৎসব নয়, বরং এটি আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার এক অনন্য সুযোগ।
এ সময় তিনি দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সমাজ উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।

