কক্সবাজার জেলা জাতীয় ছাত্রশক্তির মুখপাত্র জিনিয়া শারমিন রিয়াকে কারণ দর্শানোর নোটিশ

Ukhiyacox News
By -


নিজস্ব প্রতিবেদন :

কক্সবাজার জেলা জাতীয় ছাত্রশক্তির মুখপাত্র জিনিয়া শারমিন রিয়াকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। বুধবার (৪ মার্চ) সংগঠনের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) মিকাত হোসেনের স্বাক্ষরিত এক লিখিত নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, গত ২ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে জিনিয়া শারমিন রিয়ার নামে একাধিক অভিযোগ প্রকাশিত হয়েছে, যা সংগঠনের নজরে এসেছে। সংগঠনের আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশনায় উত্থাপিত অভিযোগসমূহের বিষয়ে তাকে লিখিত ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে।

এছাড়া নোটিশে বলা হয়, আগামী তিন দিনের মধ্যে লিখিত বক্তব্যসহ আহ্বায়ক ও সদস্য সচিবের নিকট সরাসরি উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে সন্তোষজনক জবাব প্রদান করতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে সাংগঠনিক বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !