উখিয়ায় র‍্যাব-১৫’র বিশেষ অভিযান: অস্ত্র-গোলাবারুদসহ ৫ রোহিঙ্গা গ্রেপ্তার

Ukhiyacox News
By -


প্রতিবেদন;আর.জে রাফি কক্সবাজার উখিয়া 

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী পান বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ ৫ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ (র‍্যাব-১৫)।

র‍্যাব সূত্র জানায়, ৩ মার্চ ২০২৬ দিবাগত রাত ৯টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আব্দুর রহমানের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। ডাকাতির উদ্দেশ্যে কয়েকজন সশস্ত্র ব্যক্তি সেখানে সমবেত হয়েছে—এমন তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালিত হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে ৫ জনকে হাতেনাতে আটক করা হয়। অন্ধকারের সুযোগে আরও ২-৩ জন পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. আলম (৩৩), মো. রশিদ (৪৪), সৈয়দ আলম (২৯), নূর কামাল (২৮) ও জাহেদ উল্লাহ (২১)। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

অভিযানে ১টি দেশীয় তৈরি পিস্তল ও ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি ও ১টি ফায়ারকৃত খোসা, ১টি দেশীয় একনলা বন্দুক, ৩ রাউন্ড রাইফেলের গুলি, ২টি ফোল্ডিং স্টিলের চাকু, ৩টি ধারালো আংটি এবং ৪টি মোবাইল ফোনসহ বিভিন্ন সিম কার্ড উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা কক্সবাজারের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা ও ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মো. আলমের বিরুদ্ধে ২০২৪ সালে টেকনাফ থানায় একটি অস্ত্র মামলা রয়েছে।

ঘটনায় The Arms Act ও Penal Code অনুযায়ী মামলা রুজু করে আসামিদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তার ও অস্ত্রের উৎস উদঘাটনে অভিযান অব্যাহত রয়েছে। বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !