উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান, উখিয়ায় এমপি শাহজাহান চৌধুরীর প্রশাসনিক বৈঠক

Ukhiyacox News
By -


ডেস্ক রিপোর্ট :

কক্সবাজারের উখিয়া উপজেলায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

রিফাত আসমা-এর সভাপতিত্বে আয়োজিত সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চলমান প্রকল্পসমূহের অগ্রগতি নিয়ে বিশদ পর্যালোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী এবং পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

সভায় এমপি শাহজাহান চৌধুরী প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়ে উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবাপ্রার্থীদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন। অংশগ্রহণকারীরা নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও সীমাবদ্ধতা তুলে ধরে উন্নয়ন ত্বরান্বিত করতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমাপ্ত হয়।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !