কলাতলীর এলপিজি অগ্নিকাণ্ডে দগ্ধ গ্যারেজ মালিক আব্দুর রহিমের মৃত্যু, বুধবার দাফন

Ukhiyacox News
By -


নিজস্ব প্রতিবেদন :

কলাতলীর এলপিজি স্টেশনে গ্যাস লিকেজজনিত অগ্নিকাণ্ডে দগ্ধ আব্দুর রহিম (৩৯) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার সকাল ৮টার কিছু পর রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় মরদেহ কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে বলে জানিয়েছেন নিহতের বড় ভাই মোহাম্মদ করিম।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার বাদ জোহর কলাতলী চন্দ্রিমা মাঠে প্রথম জানাজা, পরে বাহারছড়া গোলচত্বর মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে বাহারছড়া কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

গত বুধবার কলাতলীর কক্সবাজার এলপিজি স্টেশনে বিস্ফোরণোত্তর অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে আব্দুর রহিমসহ ছয়জনকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল, পরে চমেক এবং সেখান থেকে ঢাকায় প্রেরণ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় দগ্ধ ১০ জনের মধ্যে এ নিয়ে দুজনের প্রাণহানি হলো।

নিহত আব্দুর রহিম কলাতলীর একটি গ্যারেজের মালিক ছিলেন। অগ্নিকাণ্ডে তাঁর গ্যারেজ ও মালিকানাধীন চারটি জিপ পুড়ে যায়। মৃত্যুকালে তিনি তিন স্ত্রী ও সাত সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !