কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে অর্ধগলিত মৃত ডলফিন উদ্ধার

Ukhiyacox News
By -


নিজস্ব প্রতিবেদন :

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে অর্ধগলিত অবস্থায় একটি মৃত ডলফিন ভেসে এসেছে। শনিবার (১৪ মার্চ) দুপুরে সৈকতে টহলরত লাইফগার্ড সদস্যরা ডলফিনটি দেখতে পান।

লাইফগার্ড কর্মী জয়নাল আবেদীন ভুট্টু জানান, ডলফিনটির দৈর্ঘ্য প্রায় ছয় ফুটের বেশি এবং এটি অর্ধগলিত অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে এটি ইরাবতি প্রজাতির ডলফিন।

কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা দিপু বলেন, জেলেদের জালে আটকে যাওয়া অথবা সমুদ্রগামী জাহাজের ইঞ্জিনের পাখায় আঘাত পাওয়ার কারণে ডলফিনটির মৃত্যু হয়ে থাকতে পারে। তার ধারণা, ডলফিনটি অন্তত তিন থেকে চার দিন আগে মারা গেছে।

তিনি সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষায় জেলেদের আরও সতর্ক থাকার আহ্বান জানান।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !