কক্সবাজারে ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসপিএ’র নতুন কমিটি গঠন

Ukhiyacox News
By -

 



আর.জে রাফি কক্সবাজার উখিয়া :

কক্সবাজারে ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) জেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী গঠিত নির্বাচন কমিশন সদস্যদের সর্বসম্মতিক্রমে কমিটির তালিকা কেন্দ্রে প্রেরণ করলে বিএসপিএ’র কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক তা আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেন।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলা পত্রিকার রিপোর্টার ও ক্রীড়া সংগঠক এম.আর. মাহবুব এবং সাধারণ সম্পাদক হয়েছেন জাতীয় স্যাটেলাইট চ্যানেল এসএ টেলিভিশনের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার আহসান সুমন।

কমিটির অন্যান্যরা হলেন— সহ-সভাপতি মোহনা টিভির জেলা প্রতিনিধি আমানুল হক বাবুল, যুগ্ম সম্পাদক দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি ছৈয়দ আলম এবং অর্থ সম্পাদক দৈনিক আজাদী পত্রিকার জেলা প্রতিনিধি শাহেদ মিজান।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সংগঠনের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান, দৈনিক ইত্তেফাকের রিপোর্টার সায়ীদ আলমগীর, দৈনিক কক্সবাজারের সিনিয়র রিপোর্টার এম. বেদারুল আলম, সিবিএন প্রতিবেদক আজিজ রাসেল, দৈনিক ইনানীর বার্তার সম্পাদক বলরাম দাশ অনুপম এবং রাইজিংবিডির জেলা প্রতিনিধি তারেকুর রহমান।

অপরদিকে কেন্দ্র থেকে প্রেরিত পৃথক পত্রে কক্সবাজার জেলা প্রশাসকের নেতৃত্বে একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। এতে জেলা পুলিশ সুপার, প্রেসক্লাব সভাপতি, সাংবাদিক ইউনিয়ন সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকসহ জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক ইকরাম চৌধুরী টিপু, সরওয়ার আজম মানিক ও হাসানুর রশীদ উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, সম্ভাবনাময় পর্যটন নগরী কক্সবাজারে ক্রীড়ার সার্বিক উন্নয়ন, ক্রীড়া সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং পর্যটন-ভিত্তিক ক্রীড়া কার্যক্রমের বিকাশে সম্মিলিতভাবে কাজ করবে সংগঠনটি।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !