ডেস্ক রিপোর্ট :
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদকে পুলিশ হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে। সম্প্রতি তাকে কক্সবাজার থেকে বদলি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ ও সাম্প্রতিক বিতর্কের প্রেক্ষাপটে বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য কমিটির সদস্যরা আগামীকাল কক্সবাজারে আসার কথা রয়েছে।
তদন্ত কমিটি কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের কার্যক্রম ও সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করবে বলে জানা গেছে। তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হলে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।
তবে এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

