উখিয়া থানায় নবাগত ওসির সাথে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

Ukhiyacox News
By -

 

নিজস্ব প্রতিবেদক :

উখিয়া থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উখিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ। শুক্রবার (১৩ মার্চ) উখিয়া থানায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা এনসিপি’র আহ্বায়ক আকতার হোসাইন, সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান, প্রচার সম্পাদক রফিক উদ্দীন এবং কোষাধ্যক্ষ ওসমান সরওয়ার সিফাত। এছাড়াও রাজাপালং ইউনিয়ন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহিমুল হক, যুগ্ম আহ্বায়ক ফারহান হাসান রাহাত, সিনিয়র যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ পারভেজ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিদুয়ানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় এনসিপি নেতৃবৃন্দ নবাগত ওসি-কে অভিনন্দন জানিয়ে উখিয়ার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জবাবে ওসি মজিবুর রহমান বলেন, পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগেই একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সকল মহলের সহযোগিতা কামনা করেন।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !