কক্সবাজারে সুষ্ঠু নির্বাচনে সেনাবাহিনীর সর্বোচ্চ প্রস্তুতি বাড়তি নিরাপত্তা রোহিঙ্গা ক্যাম্পেও

Ukhiyacox News
By -


ডেস্ক রিপোর্ট :

কক্সবাজারে সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে যৌথবাহিনী। নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় রোহিঙ্গা ক্যাম্পসহ পুরো জেলায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত যৌথবাহিনীর প্রেস ব্রিফিংয়ে রামু ক্যান্টনমেন্টের ১০ পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ জানান, দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে পর্যাপ্ত সেনা মোতায়েন করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রের জন্য অস্থায়ী ক্যাম্প স্থাপন, ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে ডেপ্লয়মেন্ট প্ল্যান প্রণয়ন ও একাধিক রিহার্সাল সম্পন্ন করা হয়েছে।

তিনি আরও বলেন, অতীতের তুলনায় এবার সেনা মোতায়েন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অতিরিক্ত টহল, চেকপয়েন্ট স্থাপন, ফেন্সিং ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতসহ সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !