কক্সবাজারে মাদক সাম্রাজ্যে র‌্যাবের সাঁড়াশি অভিযান ৬ লাখ ৩০ হাজার ইয়াবা ও ১০ কেজি হেরোইনসহ আটক ২

Ukhiyacox News
By -


নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে আরও এক বড় সাফল্য অর্জন করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। জেলার সদর থানাধীন উত্তর নুনিয়ারছড়া প্যারাবন সংলগ্ন সমুদ্রতট এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকসহ দুই কুখ্যাত মাদক কারবারিকে আটক করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল উত্তর নুনিয়ারছড়া প্যারাবন সংলগ্ন সমুদ্রতটে অভিযান চালায়। অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে সমুদ্রতটের বালির নিচে লুকিয়ে রাখা চারটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত বস্তাগুলো তল্লাশি করে সর্বমোট ৬ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০ কেজি হেরোইন সদৃশ মাদকদ্রব্য জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য কয়েক দশক কোটি টাকা।

আটককৃতরা হলো—চকরিয়া উপজেলার বাসিন্দা মো. ইসমাইল (৪০) এবং উখিয়া উপজেলার বাসিন্দা নজরুল ইসলাম (৪২)। র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী দেশ থেকে সমুদ্রপথে মাদক এনে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। এই চক্রটি এলাকার যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার পাশাপাশি নানা অপরাধের পেছনে প্রত্যক্ষভাবে জড়িত।

র‌্যাব আরও জানায়, সরকারের ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !