কলাতলী বীচে কোস্ট গার্ডের অভিযান ৫ মানব পাচারকারী আটক নারী-শিশুসহ ২০ জন উদ্ধার

Ukhiyacox News
By -


নিজস্ব প্রতিবেদন :

কক্সবাজারের কলাতলী বীচ এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে পাঁচজন মানব পাচারকারীকে আটক করা হয়েছে। একই সময়ে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী ও শিশুসহ ২০ জনকে উদ্ধার করা হয়।

শুক্রবার (৯ জানুয়ারি) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে বাহারছড়া, ইনানী, হিমছড়ি, কক্সবাজার ও মহেশখালী এলাকায় একযোগে অভিযান চালানো হয়। অভিযানে একটি বোট তল্লাশি করে পাচারের শিকার ব্যক্তিদের উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সংঘবদ্ধ চক্রটি উন্নত জীবন ও উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের কম খরচে মালয়েশিয়ায় পাঠানোর ফাঁদ পেতেছিল। উদ্ধারকৃতদের নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !