নাফ নদীতে মাছ ধরার সময় গুলিবিদ্ধ জেলে, কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন

Ukhiyacox News
By -


 নিজস্ব প্রতিবেদন :

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে মাছ ধরার সময় মো. আলমগীর (৩০) নামে এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে হোয়াইক্যং ইউনিয়নের বিলাইরছিয়া দ্বীপ সংলগ্ন নদী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আলমগীর হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালুখালী গ্রামের মৃত ছৈয়দ বলির ছেলে। প্রত্যক্ষদর্শী ও তার বড় ভাই সরওয়ার আলম জানান, মাগরিবের পর আলমগীর ও আরেক জেলে নৌকায় মাছ ধরার সময় হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। একপর্যায়ে আলমগীর গুলিবিদ্ধ হয়ে নৌকায় লুটিয়ে পড়েন। গুলিটি তার বাম হাত ভেদ করে বেরিয়ে যায়।

আহত অবস্থায় তাকে প্রথমে উখিয়ার কুতুপালং এমএমএস হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নাফ নদীর মিয়ানমার সীমান্ত অংশে প্রায়ই গোলাগুলির শব্দ শোনা যায়। বৃহস্পতিবার রাতেও কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !