টেকনাফে বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল প্রধান অতিথি শাহজাহান চৌধুরী

Ukhiyacox News
By -


প্রতিবেদক : শাহাদাত হোসেন টেকনাফ, 

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কক্সবাজার–৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শাহজাহান চৌধুরী।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার নেতৃত্বে দেশ বহু সংকট অতিক্রম করেছে। আজও দেশের মানুষ তার সুস্থতা ও কল্যাণ কামনা করছে। তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি সবসময় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি কক্সবাজার–৪ আসনের ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এলাকার শান্তি-শৃঙ্খলা ও সার্বিক উন্নয়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়া ও দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া মাহফিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !