সীমান্তে ‘জিরো টলারেন্স’ কার্যকর: নাফ নদী এলাকা থেকে বিপুল ইয়াবা উদ্ধার

Ukhiyacox News
By -


নিজস্ব প্রতিবেদক :

দেশের সীমান্ত সুরক্ষা ও মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) আরও একবার দৃঢ় অবস্থানের প্রমাণ দিয়েছে। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৭ জানুয়ারি ২০২৬ ভোরে টেকনাফ উপজেলার নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নাফ নদী সীমান্তবর্তী নারিকেলকাঠি এলাকা থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা ছিল। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি’র পরিকল্পনা ও নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় এক সন্দেহভাজন ব্যক্তি মাছ রাখার পাত্র (ডুলা) হাতে কেওড়া বাগানের দিকে অগ্রসর হলে বিজিবির উপস্থিতি টের পেয়ে সে পাত্রটি ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে বিশেষভাবে মোড়কজাত চারটি প্যাকেটের ভেতর লুকানো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত অজ্ঞাত মাদক কারবারিকে শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। বিজিবি অধিনায়ক জানান, সীমান্তে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কোনো ছাড় নেই; দেশের নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় বিজিবির অভিযান আরও কঠোর ও বেগবান করা হবে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !