উখিয়া সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি ২ লক্ষ ইয়াবা উদ্ধার

Ukhiyacox News
By -

 


নিজস্ব প্রতিবেদক :

উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মাদকবিরোধী অভিযানে গোলাগুলির ঘটনা ঘটেছে। বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৬) ভোররাতে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের খারাংখালী বিওপি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মিয়ানমার থেকে অনুপ্রবেশকারী চারজন মাদক চোরাকারবারি বিজিবিকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে। বিজিবিও পাল্টা এক রাউন্ড গুলি নিক্ষেপ করলে চোরাকারবারিরা পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থল থেকে স্কচটেপে মোড়ানো ২০ কার্টন, মোট দুই লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবি জানায়, পলাতক চোরাকারবারিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !