উখিয়ায় রেইন ওয়াটার রিজার্ভার পরিদর্শনে উপদেষ্টা আদিলুর রহমান খান, ‘হ্যাঁ’ ভোটের আহ্বান

Ukhiyacox News
By -

 

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নির্মিত রেইন ওয়াটার রিজার্ভার পরিদর্শন করেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে তিনি প্রকল্প এলাকা ঘুরে দেখেন এবং এর অগ্রগতি, কার্যকারিতা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে তিনি বলেন, নিরাপদ পানির সংকট নিরসনে রেইন ওয়াটার হারভেস্টিং একটি কার্যকর ও টেকসই উদ্যোগ, যা স্থানীয় জনগণের পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তিনি নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের ওপর গুরুত্বারোপ করে জাতীয় ঐক্য ও জুলাই সনদ রক্ষায় সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

উপদেষ্টা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে পানির সংকট বাড়ছে, তাই পরিবেশবান্ধব ও টেকসই প্রকল্প বাস্তবায়নে সরকার অগ্রাধিকার দিচ্ছে। এ সময় তিনি প্রকল্প বাস্তবায়নে গুণগত মান ও স্বচ্ছতা বজায় রাখার নির্দেশনা দেন।

পরিদর্শনকালে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !