ধানের শীষের বিজয়ে ঐক্যের ডাক উখিয়া টেকনাফ বিএনপি এক কাতারে

Ukhiyacox News
By -



নিজস্ব প্রতিনিধি : রেজাউল করিম 

তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে উখিয়া–টেকনাফ বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে নামার ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের প্রার্থী শাহ জাহান চৌধুরী এবং জেলা বিএনপির অর্থ সম্পাদক ও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ।

সম্প্রতি  বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় শাহ জাহান চৌধুরী বলেন,

“তারেক রহমানের নির্দেশ হচ্ছে—এই নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করা। ব্যক্তি নয়, দলই মুখ্য। তাই আমি এবং আব্দুল্লাহ ভাই সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি বলেন, উখিয়া–টেকনাফ সীমান্ত জনপদের মানুষের নিরাপত্তা, অধিকার ও ন্যায্য দাবির প্রশ্নে বিএনপি সবসময় অগ্রভাগে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এই এলাকার মাদক, চোরাচালান ও সন্ত্রাসের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে দলীয় নেতাকর্মীদের ঐক্যই হবে সবচেয়ে বড় শক্তি।

এ সময় রত্না পালং ইউনিয়ন বিএনপির এক নেতা বলেন,

“সীমান্ত জনপদের অতন্দ্র প্রহরী হচ্ছেন জননেতা শাহজাহান চৌধুরী। আলহামদুলিল্লাহ, আজ তার নেতৃত্বে উখিয়া–টেকনাফ বিএনপি ঐক্যবদ্ধ হয়েছে। ধানের শীষের বিজয় এখন সময়ের দাবি।”

সভায় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গিয়ে প্রচারণা জোরদার করার অঙ্গীকার করেন এবং আগামী দিনে ঐক্য ধরে রেখে আন্দোলন–সংগ্রামে মাঠে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !