ছাত্রসংযোগ মাসে উখিয়ায় ইসলামী ছাত্রশিবিরের জনশক্তি সমাবেশ, আদর্শ মানবসম্পদ গঠনে শীর্ষ নেতাদের জোরালো আহ্বান

Ukhiyacox News
By -


প্রতিনিধি : রেজাউল করিম

ছাত্রসংযোগ মাস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উখিয়া উপজেলার উদ্যোগে আজ ১৩ জানুয়ারি মঙ্গলবার বিকেলে এক বিশাল জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উখিয়া উপজেলার একটি মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত বিপুল সংখ্যক ছাত্রশিবির কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাঈদুল ইসলাম এবং কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনয়ারী। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ দায়িত্বশীলবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেন, “বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় আদর্শবান, দক্ষ ও নৈতিক গুণাবলিসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। ছাত্রশিবির সবসময়ই ন্যায়নীতি, শৃঙ্খলা ও সেবার মাধ্যমে একটি আলোকিত প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।” তিনি সংগঠনের প্রতিটি কর্মীকে কুরআন-সুন্নাহর আলোকে নিজেদের জীবন গড়ে তোলার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাঈদুল ইসলাম বলেন, “ছাত্রসংযোগ মাস মূলত নতুন জনশক্তিকে সংগঠনের সাথে সম্পৃক্ত করে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করার মাস। আত্মগঠন, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং সমাজ পরিবর্তনের দায়িত্ব কাঁধে নিয়ে এগিয়ে যেতে হবে তরুণদের।”

কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, “নৈতিক অবক্ষয় ও সামাজিক বৈষম্যের এই সময়ে ছাত্রসমাজকে সঠিক পথে পরিচালিত করতে ইসলামী আদর্শভিত্তিক আন্দোলনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং ছাত্রসংযোগ মাসকে সফল করতে সকল স্তরের কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শেষে দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের কল্যাণ কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে জনশক্তি সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !