টেকনাফে শিশুকে গুলি: মিয়ানমারের বিরুদ্ধে বাংলাদেশের তীব্র প্রতিবাদ

Ukhiyacox News
By -


নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক ১২ বছর বয়সী শিশু গুরুতর আহত হওয়ার ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে এ ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়।

বাংলাদেশ জানায়, কোনো উসকানি ছাড়াই সীমান্ত অতিক্রম করে গুলিবর্ষণ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি দুই দেশের সম্পর্কের জন্য হুমকি। এই ঘটনার পূর্ণ দায় মিয়ানমারকে নিতে বলা হয়েছে।

ভবিষ্যতে যাতে বাংলাদেশ ভূখণ্ড লক্ষ্য করে আর কোনো গুলি না ছোড়া হয়, সে জন্য মিয়ানমারকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে কঠোরভাবে বলা হয়েছে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব যেন বাংলাদেশের মানুষের ওপর না পড়ে, সেটিও নিশ্চিত করার দাবি জানানো হয়।

মিয়ানমারের রাষ্ট্রদূত তার সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন এবং আহত শিশুর পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধের আশ্বাস দেন।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !