টেকনাফে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ১০,৫০০ টাকা জরিমানা

Ukhiyacox News
By -

 


আর.জে রাফি কক্সবাজার উখিয়া, 

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টেকনাফ পৌরসভা ও সদর ইউনিয়নের লেংগুরবিল এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় দুই প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী অভিযান শেষে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে এবং নির্ধারিত মূল্যের বাইরে পণ্য বিক্রি করলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে। অভিযানে স্থানীয় ভোক্তারা সন্তোষ প্রকাশ করে ন্যায্যমূল্য নিশ্চিতে নিয়মিত নজরদারির দাবি জানান।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !