কামারিয়ার বিল ও জাফরপল্লাণ পাড়ায় মাঠ পর্যায়ের সংগঠনিক তৎপরতা

Ukhiyacox News
By -


উখিয়া -রেজাউল করিম, 

কক্সবাজার–৪ (উখিয়া–টেকনাফ) আসনে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে এলাকায় কুশল বিনিময় ও মতবিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৭ জানুয়ারি ২০২৬) সকালে রত্নাপালং ইউনিয়নের কামারিয়ার বিল ও জাফরপল্লাণ পাড়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পরিচালিত হয়। ইউনিয়ন সভাপতি মাস্টার মোহাম্মদ হাসেমের নেতৃত্বে ওয়ার্ড শাখার দায়িত্বশীলরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সাক্ষাৎ করে এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

কর্মসূচি চলাকালে নারী দায়িত্বশীল, শিক্ষার্থী, যুবক, কৃষক ও শ্রমজীবী মানুষের সঙ্গে মতবিনিময় করা হয়। স্থানীয়রা এলাকার বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও প্রস্তাবের কথা তুলে ধরেন বলে জানা গেছে।

এ সময় আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে নাগরিক দায়িত্ব ও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিতদের সঙ্গে আলোচনা করা হয়।

রত্নাপালং ইউনিয়নের জাফরপল্লাণ পাড়ায় অনুষ্ঠিত পৃথক কুশল বিনিময় কর্মসূচিতে যুবনেতা রফিকুল ইসলাম, সিরাজুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানান, নিয়মিতভাবে এলাকায় সামাজিক যোগাযোগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

কর্মসূচিতে এলাকাবাসী মাদক ও দুর্নীতিসহ বিভিন্ন সামাজিক সমস্যার বিষয়টি তুলে ধরেন। সংশ্লিষ্টরা জানান, এসব বিষয়ে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা আলোচনায় উঠে আসে।

উপস্থিত ছিলেন

রত্নাপালং ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার মোহাম্মদ হাসেম,

সাবেক শিবির কক্সবাজার জেলা সভাপতি কামাল উদ্দিন,

স্থানীয় বিশিষ্ট ব্যক্তি মাস্টার ছগিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !