হোয়াইক্যংয়ে নৃশংস হত্যাকাণ্ড যুবকের রক্তাক্ত লা শ উদ্ধার

Ukhiyacox News
By -


 টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাড়া এলাকা থেকে জাহেদ হোসেন (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, যা পরিকল্পিত হত্যাকাণ্ডের ইঙ্গিত দিচ্ছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পুলিশ জানায়, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

টেকনাফ থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে তদন্ত জোরদার করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !