রামুতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে আরসার সশস্ত্র সদস্য আটক, গোলাবারুদ উদ্ধার

Ukhiyacox News
By -


নিজস্ব প্রতিবেদন :

কক্সবাজারের রামু উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনীর বিশেষ অভিযানে রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরসার এক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) উপজেলার গর্জনিয়া এলাকায় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

রামু সেনানিবাসের সেনাবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল ও পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে আরসা সদস্য ইমাম হোসেনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় যৌথবাহিনী। অভিযানের সময় তার কাছ থেকে ০৪ রাউন্ড তাজা এ্যামুনিশন এবং ১টি সচল ওয়াকি-টকি সেট উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে পরিচালিত এ অভিযানের পর আটককৃত ইমাম হোসেনসহ উদ্ধারকৃত গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম পরবর্তী আইনি কার্যক্রমের জন্য রামু থানার অন্তর্গত গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এলাকায় সন্ত্রাসী নেটওয়ার্কের বিরুদ্ধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !