নির্বাচনকে সামনে রেখে উখিয়ায় আকস্মিক ‘মিট দ্যা ইউথ’ তরুণদের জাগরণে নেতৃত্ব দিলেন মাওলানা আবুল ফজল

Ukhiyacox News
By -


উখিয়া প্রতিনিধি : রেজাউল করিম

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তরুণ সমাজকে সংগঠিত ও সচেতন করার লক্ষ্যে উখিয়ায় ব্যতিক্রমধর্মী এক আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল শনিবার (০৩ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজল হুজুরের নিজ বাসভবনে আকস্মিকভাবে অনুষ্ঠিত হয় ‘মিট দ্যা ইউথ’ শীর্ষক মতবিনিময় সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল ফজল বলেন,

“আগামী নির্বাচন শুধু একটি ভোটের দিন নয়, এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণের সময়। এ সময় তরুণ সমাজকে নৈতিকতা, সততা ও আদর্শের প্রশ্নে আপসহীন হয়ে মাঠে থাকতে হবে। যুবকরাই পরিবর্তনের মূল শক্তি।”

তিনি আরও বলেন, তরুণদের সঠিক দিকনির্দেশনা ও সংগঠিত প্রচেষ্টার মাধ্যমেই সমাজ থেকে অন্যায়, দুর্নীতি ও অবিচার দূর করা সম্ভব হবে—ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন রত্না পালং ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা শামসুল ইসলাম । তিনি বলেন,

“আজকের এই আয়োজন প্রমাণ করে আমরা একটি অনিবার্য পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছি। তরুণ সমাজ জেগে উঠেছে—ইনশাআল্লাহ এই জাগরণই আগামী দিনে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।”

এসময় উপস্থিত ছিলেন রত্নাপালং ইউনিয়ন জামায়াতের ২নং ওয়ার্ড সভাপতি মাওলানা নুরুল আলম, জামায়াত নেতা আবছার, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার যুব সমাজের প্রতিনিধিরা।

মতবিনিময় পর্বে অংশগ্রহণকারী তরুণরা নির্বাচনকে সামনে রেখে নিজেদের ভূমিকা, সামাজিক দায়বদ্ধতা, নৈতিক নেতৃত্ব ও একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, এ ধরনের আয়োজন তাদের মাঝে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করেছে এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন সভা আয়োজনের দাবি জানান।

স্থানীয়দের মতে, নির্বাচনমুখী এই ‘মিট দ্যা ইউথ’ কর্মসূচি উখিয়ার তরুণ সমাজকে সঠিক পথে ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !