২২ বছরের সফল চেয়ারম্যান থেকে জাতীয় রাজনীতির ময়দানে মনোনয়ন বৈধ ঘোষণায় উখিয়া-টেকনাফে আনন্দের জোয়ার

Ukhiyacox News
By -


  প্রতিনিধি : রেজাউল 


উখিয়া-টেকনাফের মানুষের প্রিয় আলেম, সমাজসেবক ও শিক্ষানুরাগী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী হুজুরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। দীর্ঘ ২২ বছর হুয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনকারী এই জনপ্রিয় নেতার জাতীয় রাজনীতিতে অংশগ্রহণকে এলাকার মানুষ নতুন আশার আলো হিসেবে দেখছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের যাচাই-বাছাই শেষে অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী হুজুরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এর ফলে আসন্ন জাতীয় নির্বাচনে উখিয়া-টেকনাফ আসনে তাঁর অংশগ্রহণ নিশ্চিত হলো।

মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন,
“আল্লাহর অশেষ রহমতে আজকের এই দিনটি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘ ২২ বছর হুয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আমি যেভাবে মানুষের সেবা করার সুযোগ পেয়েছি, ঠিক সেভাবেই সংসদে গিয়ে উখিয়া-টেকনাফের মানুষের অধিকার আদায়ে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন,
“আমরা জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে একটি সুন্দর, মানবিক ও ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে চাই। সকল বন্ধু ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান—হুমকি-ধমকির রাজনীতি পরিহার করে গণতন্ত্রের শান্তিপূর্ণ পথে ফিরে আসুন।”

স্থানীয়ভাবে জানা যায়, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময়ে তিনি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, রাস্তা-ঘাট নির্মাণ এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে ব্যাপক সুনাম অর্জন করেন। তাঁর সততা, সহজ-সরল জীবনযাপন ও আল্লাহভীরু আচরণ তাঁকে সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত করেছে।

হুয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা আবু তাহের বলেন,
“২২ বছর চেয়ারম্যান হিসেবে তিনি কখনো আমাদের হতাশ করেননি। আজ তিনি সংসদে যেতে চাইছেন—এটা আমাদের জন্য গর্বের বিষয়।”

 টেকনাফ উপজেলার গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে পড়েছে আশার বার্তা। নেতাকর্মী ও সাধারণ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন ও শুভকামনা জানিয়ে দোয়ার জোয়ার সৃষ্টি করেছেন।

 অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী হুজুর বলেন,
“আল্লাহর রহমতে আজকের এই দিনটি আমার জীবনের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি উখিয়া-টেকনাফের মানুষের জন্যও একটি নতুন আশার দ্বার খুলে দিল। আমি জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে একটি সুন্দর, মানবিক ও ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে চাই।”

তিনি আরও বলেন,
 রাজনীতিতে প্রতিযোগিতা হবে আদর্শ, উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার মধ্য দিয়ে, দমন-পীড়নের মাধ্যমে নয়।”

অধ্যক্ষ আনোয়ারী হুজুর দীর্ঘদিন ধরে উখিয়া-টেকনাফ অঞ্চলে শিক্ষা, দাওয়াহ ও সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, মজলুম মানুষের পক্ষে কথা বলা এবং সামাজিক অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ভূমিকার কারণে সাধারণ মানুষের মাঝে তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা আবদুল করিম বলেন,
“আমরা বহু বছর ধরে একজন সৎ, আল্লাহভীরু ও জনগণের পাশে থাকা প্রতিনিধির অপেক্ষায় ছিলাম। মনোনয়ন বৈধ হওয়ার খবরে মনে হচ্ছে অবশেষে আমাদের সেই স্বপ্ন বাস্তব হতে যাচ্ছে।”

উখিয়া কলেজের এক শিক্ষার্থী জানান,
“হুজুর রাজনীতিতে আসায় আমরা তরুণ প্রজন্ম অনুপ্রাণিত হচ্ছি। তিনি সংসদে গেলে উখিয়া-টেকনাফের শিক্ষা, কর্মসংস্থান ও অবহেলিত মানুষের অধিকার নিয়ে শক্তভাবে কথা বলবেন—এই বিশ্বাস আমাদের আছে।”

মনোনয়ন বৈধ ঘোষণার পর উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায়  গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে অভিনন্দনের জোয়ার বইছে।

এলাকাবাসীর প্রত্যাশা, আল্লাহর রহমত ও জনগণের ভালোবাসায় অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী হুজুর আগামী নির্বাচনে বিজয়ী হয়ে সংসদে গিয়ে উখিয়া-টেকনাফের মানুষের পক্ষে দৃঢ় কণ্ঠে কথা বলবেন।
ইনশাআল্লাহ, তিনি বিজয়ী হবেন—চুম্মা আমিন।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !