মোবারক সিকদার | রবিবার | ৪ জানুয়ারি ২০২৬ইং
কক্সবাজার, বাংলাদেশ
৩ জানুয়ারি ২০২৬ তারিখে কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।
কক্সবাজার-৩ ও কক্সবাজার-৪ আসনের মোট ১১ জন প্রার্থীর মধ্যে ১০ জনের মনোনয়ন বৈধ এবং ১ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
আসনভিত্তিক প্রার্থীদের বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো:
কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও)
এই আসনে মোট ৬ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বৈধ এবং ১ জনের বাতিল হয়েছে।
মনোনয়ন বাতিল: স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইলিয়াস মিয়া (মনোনয়নপত্রে ভোটারদের স্বাক্ষরে ১ শতাংশ তথ্যের গড়মিল থাকায় বাতিল)।
বৈধ প্রার্থীগণ: লুৎফুর রহমান কাজল (বিএনপি), শহীদুল আলম বাহাদুর (জামায়াতে ইসলামী), আমিরুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), জগদীশ বড়ুয়া (বাংলাদেশ লেবার পার্টি) এবং নুরুল আবছার (আমজনতার দল)।
কক্সবাজার-৪ (উখিয়া ও টেকনাফ)
এই আসনে মোট ৫ জন প্রার্থীর সবাই প্রাথমিক যাচাইয়ে বৈধতা পেলেও ১ জনের বিষয়ে সাময়িক জটিলতা ছ

