উখিয়ার সোনারপাড়া বিচে ফুলের মানচিত্রে খালেদা জিয়াকে ব্যতিক্রমী শ্রদ্ধা

Ukhiyacox News
By -


নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের উখিয়া উপজেলার সোনারপাড়া বিচে ফুল দিয়ে বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার কক্সবাজার–টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশে আয়োজিত এই কর্মসূচিতে ফুলে নির্মিত মানচিত্রের কেন্দ্রে খালেদা জিয়ার প্রতিকৃতি সংযোজন করা হয়।

অনুষ্ঠানটি ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ও আগ্রহ দেখা যায়। কর্মসূচি পরিদর্শন করেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার–৪ (উখিয়া–টেকনাফ) আসনের সংসদ সদস্য প্রার্থী শাহজাহান চৌধুরী। তিনি আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন এবং আয়োজনটির প্রশংসা করেন।

উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক। তাঁর ত্যাগ ও অবদান স্মরণ করতেই এই ফুলেল শ্রদ্ধাঞ্জলি। জেলা বিএনপি সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে অমলিন এবং উখিয়ার নেতাকর্মীদের এই সৃজনশীল উদ্যোগ প্রশংসনীয়।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !