ঘাটিরপাড়া থেকে মধ্যম হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করলেন ইউপি সদস্য সরওয়ার কামাল বাদশাহ

Ukhiyacox News
By -


 

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: রেজাউল করিম 

উখিয়া উপজেলার ৩নং হলদিয়াপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঘাটিরপাড়া কার্পেটিং রোড থেকে মধ্যম হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ব্রিক সলিং দ্বারা সড়ক উন্নয়ন কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন ওই ওয়ার্ডের বর্তমান সফল ইউপি সদস্য জননেতা জনাব মোঃ সরওয়ার কামাল বাদশাহ।

রোববার (৪ জানুয়ারি ২০২৬) বিকেলে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর সঙ্গে নিয়ে উন্নয়ন কাজের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্ধারিত মান বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।

পরির্শনকালে ইউপি সদস্য সরওয়ার কামাল বাদশাহ বলেন,

“দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ যাতায়াতের চরম ভোগান্তিতে ছিল। বর্ষা মৌসুম এলেই রাস্তা কাদায় পরিণত হতো। শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত, রোগীদের চিকিৎসা কেন্দ্রে নেওয়া—সব ক্ষেত্রেই মানুষকে দুর্ভোগ পোহাতে হতো। আমি নির্বাচিত হওয়ার পর থেকেই এই রাস্তাটি উন্নয়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করি। অবশেষে আজ সেই স্বপ্ন বাস্তবায়নের পথে।”

তিনি আরও বলেন,

“উন্নয়ন মানেই শুধু ইট-বালু দিয়ে রাস্তা বানানো নয়, উন্নয়ন মানে মানুষের মুখে হাসি ফোটানো। আমার ওয়ার্ডের প্রতিটি মানুষের জীবনমান উন্নত করাই আমার লক্ষ্য।”

এসময় স্থানীয় বাসিন্দারা জানান, এই রাস্তাটি ব্রিক সলিং দ্বারা উন্নত হওয়ায় তাদের চলাচলে বড় ধরনের স্বস্তি ফিরে এসেছে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীরা এ সড়কের মাধ্যমে সহজেই গন্তব্যে পৌঁছাতে পারবেন।

স্থানীয় এক অভিভাবক বলেন,

“আগে বাচ্চাদের স্কুলে পাঠাতে ভয় লাগতো। বৃষ্টি হলে রাস্তায় হাঁটাও অসম্ভব ছিল। এখন নতুন রাস্তা হওয়ায় আমরা খুবই খুশি।”

উল্লেখ্য, ইউপি সদস্য সরওয়ার কামাল বাদশাহ তার নির্বাচিত এলাকা জুড়ে ধারাবাহিকভাবে শিক্ষা, সড়ক, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার মানবিক ও নিবেদিত নেতৃত্বে ৫নং ওয়ার্ডে একের পর এক উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হচ্ছে।

এলাকাবাসী তার এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “মানবতার ভাই সরওয়ার কামাল বাদশাহ—আপনার উন্নয়নের কোনো বিকল্প নেই। মহান আল্লাহ তায়ালা যেন আপনার সকল মহৎ কাজ কবুল করেন।”

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !