নিজস্ব প্রতিবেদন :
কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে ডাকযোগে হত্যার হুমকি ও কাফনের কাপড় পাঠানোর ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ছড়িয়েছে। ‘ব্যাটালিয়ন-৭১’ নামধারী একটি গোষ্ঠীর পক্ষ থেকে পাঠানো চিঠিতে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলা হয়।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জামায়াত আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী এটিকে সরাসরি গণতন্ত্র ও নির্বাচনী নিরাপত্তার ওপর হামলা বলে উল্লেখ করেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি করেন।
শাহজাহান চৌধুরী উখিয়া থানায় জিডি করেছেন। পুলিশ নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে। এ ঘটনার প্রতিবাদে উখিয়া ও টেকনাফে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

