বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ জাহাজে আগুন

Ukhiyacox News
By -


নিজস্ব প্রতিবেদন :

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটসংলগ্ন বাঁকখালী নদীতে শনিবার সকালে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ অগ্নিকাণ্ড ঘটে। সকাল সাড়ে ৭টার দিকে জাহাজের ভেতর থেকে ধোঁয়া উঠলে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় জাহাজে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। তবে আগুনে জাহাজটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস ও প্রশাসনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রশাসন জানিয়েছে, অগ্নিকাণ্ডের উৎস নির্ধারণে তদন্ত শুরু হয়েছে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !