নিজস্ব প্রতিবেদক :
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার ২০২৬ সেশনের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আব্দুর রহমান আরিফী সভাপতি, সাইমুন সোহেল শাকিব সহ-সভাপতি এবং সাহেদুল ইসলাম আবরার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নবগঠিত এই কমিটিকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উখিয়া উপজেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়েছে। উখিয়া উপজেলা শাখার তথ্য–গবেষণা ও প্রচার সম্পাদক আইমান করিম মাহমুদ এক বিবৃতিতে নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।

