নিজস্ব প্রতিবেদক :
উখিয়া মানবিক কর্মকাণ্ডে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ স্বেচ্ছাসেবী সংগঠন হাসিঘর ফাউন্ডেশন কে সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ওমেন অ্যাম্পাওয়ারমেন্ট সামিটে ইয়ুথ অর্গানাইজেশন অব স্যোশাল ডেভেলপমেন্ট ওয়াইওএসডি এ সম্মাননা প্রদান করেন।
২০২১ সালের ৩ জুলাই প্রতিষ্ঠিত এই সংগঠনটি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে শীতবস্ত্র, ঈদবস্ত্র, ইফতার সামগ্রী বিতরণ, করোনার সময়ে স্বাস্থ্যসামগ্রী বিতরণ এবং প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর কাজ করে আসছে। সম্প্রতি সোনারপাড়ায় আয়োজিত ম্যারাথনও মানবিক সচেতনতার উদাহরণ হিসেবে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
হাসিঘর ফাউন্ডেশনের সভাপতি পিএম মোবারক বলেন "স্বেচ্ছায় মানুষের সেবার ব্রত নিয়ে আমরা মানবতার কাজে নিজেদের নিয়োজিত রাখবো।"প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইয়াসিন সিকদার যোগ করেন, “অসহায় মানুষের মুখে হাসি ফুটানো" আমাদের মূল লক্ষ্য ভবিষ্যতে সেবাপরিধি আরও বিস্তৃত হবে। সম্মাননা গ্রহণ করেন সংগঠনটির পক্ষ থেকে পিএম মোবারক, শহিদুল ইসলাম শিহাব সহ সংগঠন এর সদস্যরা।

