টেকনাফের লেদা আলীখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

Ukhiyacox News
By -


 

নিজস্ব প্রতিবেদক :

টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা ও আলীখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে ২৪–২৫ নম্বর ক্যাম্প এলাকায় আগুন ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে একটি ঘরে মোবাইল চার্জার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অন্তত ২৫ থেকে ৩০টির বেশি ঝুপড়ি ঘর পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, এপিবিএন ও ক্যাম্প কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুনের তীব্রতায় পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।

১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ কাউছার সিকদার জানান, লেদা ও আলীখালী ক্যাম্পের মধ্যবর্তী এলাকায় আগুন লাগার পর সবাই সম্মিলিতভাবে তা নেভানোর চেষ্টা করছে। বিস্তারিত পরে জানানো হবে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !