রাতের আঁধারে ব্যানার ভাঙচুর, ঘাটির পাড়ার মাহফিল নিয়ে শঙ্কা

Ukhiyacox News
By -


ঘাটির পাড়া স্টেশন চত্বরে বিগত পাঁচ বছর ধরে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসা ঐতিহাসিক ৫ম তম তাফসিরুল কোরআন মাহফিল বানচালের ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। আয়োজকদের দাবি, রাতের আঁধারে মাহফিলের ব্যানারে আঘাত করে এই ধর্মীয় আয়োজন বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি কুচক্রী মহল—যাদের সঙ্গে মাদক কারবার জড়িত বলে অভিযোগ রয়েছে—এই হামলার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে। ঘটনার পর এলাকাজুড়ে উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতির কারণে এবারের তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন অনিশ্চয়তার মুখে পড়েছে। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !